×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৪-০৩
  • ১১২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ফেন্সিং ডিসিপ্লিনে আজ শনিবার ইভেন্ট ছিল দুটি, মহিলাদের স্যাবর ব্যক্তিগত ও পুরুষদের ফয়েল দলগত। দুটো ইভেন্টেই বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ নেী বাহিনী।
মীরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেন্সিংয়ে মহিলাদের ব্যক্তিগত স্যাবর ইভেন্টের ন্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌ বাহিনীর ফাতেমা মুজিব। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে তিনি নিজ দলের চাঁদনী আক্তারকে ১৫-১৪ পয়েন্টে পরাজিত করেন। মাত্র একটি পয়েন্ট গড়ে দেয় ন্বর্ণ ও রৌপ্য পদক জয়ের ব্যবধান। স্যাবর ইভেন্টের ব্রোঞ্জ পদক জিতেছেন নৌ বাহিনীর ফারজানা নিপা ও বাংলাদেশ সেনাবহিনীর নাজিয়া খাতুন।
এদিকে পুরুষদের ফয়েল দলগত ইভেন্টে বাংলাদেশ নৌ বাহিনী ৪৫-৩১ পয়েন্টে বাংলাদেশ আনসারকে হারিয়ে জিতে নেয় স্বর্ণ পদক। নৌ বাহিনীর চার ফেন্সার মনির হোসেন, আসাদুজ্জামান নূর, রবিউল ইসলাম ও শফিকুল ইসলামের নিখূঁত টিমওয়ার্ক ছিল তাদের সাফল্যের মূল রহস্য। এই ইভেন্টের ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ ইয়ুথ ফেন্সিং ক্লাব ও নোয়াখালির সোনাইমুড়ির রবিরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়।
শুক্রবার ইপিতে বাংলাদেশ আনসার ও ফয়েলে বাংলাদেশ নেী বাহিনীর ফেন্সাররা শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন। শনিবার নৌ বাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হয়েছে দিনের খৈলা। কাল রোববার ৫টি ইভেন্টের প্রতিদ্বন্দিতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat