×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৪-০৭
  • ১৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ জেলায় আজকৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় একহাজার পাঁচশ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের পক্ষ থেকে এসব প্রণোদনা সামগ্রি বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষক-কিষাণীদের হাতে সার ও বীজ তুলে দেন ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, সদও উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান আরতী দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, চলতি খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একহাজার পাঁচশ’জন কৃষকের প্রত্যেককে পাঁচকেজি ব্রী ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার প্রদাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat