×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৪-২৬
  • ৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় এখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর স্থগিত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আকতার। এমনকি আগামী জুনে পুনরায় শুরু হতে যাওয়া নিজ দেশের পাকিস্তান সুপার লিগও (পিএসএল) স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ক্রিকেটের চেয়ে মানুষের জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ রুপ নিয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে চালিয়ে যেতে না পারলে তাদের আইপিএল বন্ধ করা উচিত। পিএসএল স্থগিত হয়েছিল বলে যে আইপিএলও স্থগিত করার কথা বলছি, তা নয়। আমি মনে করি, জুনে পিএসএলও স্থগিত হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আইপিএল গুরুত্বপূর্ণ কিছু নয়। সেখানে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, সেটা অক্সিজেন ট্যাংক কেনার জন্য ব্যয় করা উচিত। এটা মানুষকে মুত্যুর হাত থেকে বাঁচাবে। এই মুহূর্তে আমাদের ক্রিকেট কিংবা বিনোদনের প্রয়োজন নেই। আমরা ভারত-পাকিস্তানের মানুষের জীবন বাঁচাতে চাই। আমি এভাবে জোর দিয়ে বলছি, কারণ মানুষের জীবন এখন সংকটের মুখে। চলতি সংকট সামাল দেওয়া কোন সরকারের পক্ষেই সম্ভব না। সরকার ও ভক্তদের কাছে আমার অনুরোধ রইল, ভারতকে সাহায্য করুন। ভারতের অনেক অক্সিজেন ট্যাংক দরকার। তাদের অক্সিজেন সরবরাহের জন্য আসুন সবাই মিলে তহবিল গঠন করি।’
নিজ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শোয়েব বলেন, ‘পাকিস্তান খাদের কিনারে রয়েছে। আর মাত্র ১০ শতাংশ অক্সিজেন রয়েছে। কিন্তু মানুষজন সঠিক সুরক্ষাব্যবস্থা মানছে না। রমজানের শেষ ১০ থেকে ১৫ দিন পাকিস্তানে কারফিউ জারির আবেদন জানাচ্ছি। ঈদের কেনাকাটায় যাওয়ার দরকার নেই। লোকজনকে সাবধান থাকতে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা-আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখের উপর মানুষ। মৃত্যু হয়েছে ২,৮১২। পাকিস্তানে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। একই সময়ে নতুন সংক্রমণের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat