×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৫-০৪
  • ১০৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৯৮৩ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ৮ হাজার ৬২২ জনে দাঁড়ালো। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
এদিকে একই সময়ে ব্রাজিলে নতুন করে ২৪ হাজার ৬১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৫২৯ জনে দাঁড়ালো।
যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ এবং সংক্রমণের সংখ্যার দিক থেকে দেশটি তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এদিক থেকে যুক্তরাষ্ট্র প্রথম এবং ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে।
দক্ষিণ আমেরিকার এ দেশটি মহামারীর নতুন ঢেউ মোকাবেলা করছে। এর ফলে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া ব্রাজিলের হাসপাতালগুলোতে করোনা রোগির চাপ অনেক বেড়ে যাওয়ায় জন স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
ব্রাজিলে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনাভাইরাস রোগি সনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat