×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-১৩
  • ৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৩২তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩১ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯০ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭০ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ১৪ জন।
গতকালের চেয়ে আজ ৯ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪০ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৭৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ। গত ১১ মার্চ থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ বয়সী ১৯ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ৩ জন করে এবং খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৩, বেসরকারি হাসপাতালে ৬ ও বাসায় ২ জন মৃত্যুবরণ করেছেন। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৫ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষা অনেক কম হলেও গতকালের চেয়ে আজ ৫০ জন বেশি শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৪৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ১৩ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৬ লাখ ৯০ হাজার ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪১ লাখ ৭১ হাজার ৮৯০টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ১৮ হাজার ৮০৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৬৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৯২৮ জন। গতকালে চেয়ে আজ ১ হাজার ৫৫৮ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯২ দশমিক ৩৯ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪২৪ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৪৬০ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ২৪টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৩৭১টি ও বেসরকারি ৭৮টিসহ ৪৫৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৭১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ২৯৬ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৪২৫টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat