×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৫-২৬
  • ১১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলে মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
করোনায় পর্যুদস্ত দেশটিতে টিকা দেয়ার গতি খুব ধীর এবং অনুজীব বিজ্ঞানীরা ভাইরাসের ভয়ংকর নতুন প্রবাহ আসতে পারে বলে সতর্ক করেছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২ হাজার ১৭৩ জনের মারা যাওয়ার খবর জানিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৩১ জন।
মধ্য এপ্রিলের পর দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা তিন হাজারেরও কম হচ্ছে। গত সপ্তাহ জুড়ে এ সংখ্যা স্থিতিশীল রয়েছে। তবে ব্রাজিলে মে মাসের প্রথম থেকে সংক্রমণের হার বাড়তে শুরু করে।
তাই দেশটির অনুজীব বিজ্ঞানীরা আশংকা করছেন করোনার নতুন ঢেউ আবার শুরু হতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সর্বশেষ সংক্রমণ বাড়ার আংশিক কারণ কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষের বিধি নিষেধ শিথিল করে দেয়া। এছাড়া টিকা দেয়ার গতি খুব ধীর হওয়ায় তাও সংক্রমণ রোধে খুব একটা কাজ করছে না।
দেশটির মোট জনসংখ্যার মাত্র ২০ শতাংশ লোক টিকার প্রথম ডোজ এবং ৯ দশমিক ৯ শতাংশ লোক দ’ুটি ডোজ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat