×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-০৫
  • ৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, তিনি এ মাসের শেষদিকে প্রতিপক্ষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রথম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মারাত্মক অবনতির উন্নতি আশা প্রকাশ করছেন। খবর এএফপি’র।
জেনেভায় ১৬ জুন তাঁরা মুখোমুখি বৈঠকে মিলিত হবেন। বছরের পর বছর হ্যাকিংয়ের অভিযোগ, মানবাধিকার ও নির্বাচনের মধ্যস্থতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে উত্তেজনায় দু’দেশের সম্পর্ক বড় ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ‘তলানিতে’ উল্লেখ করে পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামকে বলেন, সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আমাদের উপায় খুঁজতে হবে।” তিনি বলেন, “আমরা কৌশলগত স্থিতিশীলতা, আন্তর্জাতিক কোন্দল নিরসন সম্পর্কে কথা বলব।” নিরস্ত্রীকরণ, করোনভাইরাস মহামারী এবং পরিবেশগত বিষয়গুলিও আলোচ্যসূচিতে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
পুতিন বলেন, ‘আমেরিকার সাথে আমাদের কোনো মতবিরোধ নেই। তবে একটাই বিরোধ যে, তারা আমাদের উন্নয়নকে স্থবির করে রাখতে চায়, এ নিয়ে তারা প্রকাশ্যে কথাও বলে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat