×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৬-০৮
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের লক্ষ্যে একটি চুক্তি (এয়ার সার্ভিস এগ্রিমেন্ট-এএসএ) স্বাক্ষরিত হয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার (৭জুন) অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত এবং অস্ট্রিয়ার ইউরোপিয়ান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত এন্ড্রিস রিকেন নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এয়ার সার্ভিস চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে শুধুমাত্র বেসামরিক বিমান পরিবহন ব্যবসার উন্নতি হবে তা নয়, বরং এতে উভয় দেশের ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হবে ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।
এ ছাড়াও, এ চুক্তি ভিয়েনাকে স্ক্যান্ডিনেভিয়াসহ মধ্য, পূর্ব ও উত্তর ইউরোপের দেশগুলোর ‘আঞ্চলিক হাবে’ পরিণত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এ চুক্তির ফলে বাংলাদেশ ও ভিয়েনার মধ্যে যাত্রীবাহী ও পণ্যবাহী কার্গো বিমান চলাচলের প্রক্রিয়া অচিরেই শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat