×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-০৯
  • ১০৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলা সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছে। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোণার মোহনগঞ্জের গজধার গ্রামের করিম মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) ও সুনামগঞ্জের ধরমপাশার আব্দুল আজিজের ছেলে বাবুল মিয়া।
ময়মনসিংহ কোতায়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ওই সড়কে সিএনজি চালিত অটো রিকশাটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ যাচ্ছিল। আর ময়মনসিংহ থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিল বাসটি। ময়মনসিংহ সদরের রশিদপুর এলাকায় আসতেই সিএনজিটি একটি অটো রিকশাকে ওভার টেক করার সময় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন নিহত হয়। এসময় আরও চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat