×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-১৬
  • ১১২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল আলম মন্টু (৭০) কে আজ দুপুর ২টায় মুক্তিযোদ্ধা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে পিরোজপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির আহমেদ সরকার উপস্থিত ছিলেন । এ সময়, সদর থানার অফিসার ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামানের নেতৃত্বে পিরোজপুরের পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক তিন জেলা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, ফজলুল হক সেন্টু ও সমীর কুমার দাস বাচ্চুসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। শহরের নিজ বাসভবনে গতরাত ১০টায় হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat