×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-২৩
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকারী সৌদি হিট স্কোয়াডের চার সদস্য যুক্তরাষ্ট্রে  প্রশিক্ষণ নিয়েছে । দেশটির পররাষ্ট্র মন্ত্রণায় তা অনুমোদনও করেছে। 
মঙ্গলবার নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এ কথা বলা হয়।  
সৌদি আরবে জন্ম নেয়া খাসোগি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তাকে ইস্তাম্বুলে সৌদি কনসু্যূলেটে ২০১৮ সালে খুন করা হয়। সৌদি আরব থেকে পাঠানো এজেন্টরা তাকে হত্যা করে।
নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, এদেরই চারজন আমেরিকার বেসরকারি সিকিউরিটি গ্রুপ তায়ের ওয়ানে প্রশিক্ষণ নিয়েছে। 
গ্রুপটির শীর্ষ কর্মকর্তা লুইস ব্রিমার সৌদি এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তারা ২০১৭ সালে এই প্রশিক্ষণ নিয়েছে। তবে এটি ছিল আত্মরক্ষামূলক। তাদের পরবর্তী জঘন্য কাজের সঙ্গে সম্পর্কিত নয়। 
মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে তারা আমেরিকান সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের যথাযথ ব্যবহারের আহ্বান জানিয়েছে। 
এদিকে ফেব্রুয়ারিতে প্রকাশিত এক মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুরক্ষায় যে এলিট ইউনিট কাজ করে তার সাত সদস্য হিট স্কোয়াডে অংশ নেয় ,যারা খাসোগিকে হত্যা করেছিল। 
তবে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত ওই চারজন এলিট ইউনিটের সদস্য কিনা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat