×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৭-০১
  • ১১৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলার ফুলগাজীতে মুহুরী বাঁধের দুই স্থানে ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। এর আগে চলতি বছর ৬ জুন সদর ইউনিয়নের ঘনিয়ামোড়াতে বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত হয়।
ক্ষতিগ্রস্ত মানুষ ও পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আখতার হোসাইন জানান, ফুলগাজী বাজারের পাশে উত্তর দৌলতপুরে বাঁধ ভাঙনে চারটি গ্রাম ও ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এছাড়া একই উপজেলার জয়পুরে বাঁধ ভেঙে আরও তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। আখতার হোসাইন জানান, অতিবর্ষণে মুহুরী নদীতে পানি বিপদসীমার ১১০ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উল্লেখ্য, বাঁধ ভেঙে প্লাবনে তলিয়ে যায় ফুলগাজী বাজার, ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ রাস্তাঘাট, মৎস্য ঘের, ফসলের বীজতলা।
এদিকে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মো. মাহামুদ উল-হাসান। এ সময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসি বেগম, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা পানি, পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ প্রকৌশলী মো. আখতার হোসাইন, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএনএম নুরুজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সার্বিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।
মুহুরী বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ৭৩২ কোটি টাকার একটি প্রকল্প যাচাই বাছাই চলছে। এর বাস্তবায়ন হলে স্থানীয় মানুষ সুফল ভোগ করবেন।
ফুলগাজী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম জানান, প্রশাসনের পক্ষ হতে জরুরিভিত্তিতে ৫শ’ জনকে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat