×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডার পশ্চিমাঞ্চলে নজিরবিহীন তাপদাহের পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়ায় এ অঞ্চল থেকে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। অঞ্চলটি কয়েকদিন ধরে রেকর্ড ভঙ্গ করা তাপদাহে পুড়ছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দ্রুত দাবানল ছড়িয়ে পড়ার কারণে বুধবার রাতে ভ্যানকুভারের ২৫০ কিলোমিটার উত্তরপশ্চিমের লিটন গ্রাম থেকে লোকজন নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের এ গ্রামে মঙ্গলবার কানাডার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ ডিগ্রী সেলসিয়াস (১২১ ডিগ্রী ফারেনহাইট) রেকর্ড করার পরের দিন সেখানে দাবানল ছড়িয়ে পড়ে।
বুধবার মেয়র জেন পল্ডারম্যান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘এ দাবালন বিভিন্ন অবকাঠামো এবং বাসিন্দাদের নিরাপত্তার হুমকি সৃষ্টি করছে।’
ব্রিটিশ কলম্বিয়ার প্রধানমন্ত্রী জন হর্গান টুইটার বার্তায় বলেন, ‘দাবানল পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ। সেখানের জরুরি বিভাগের কর্মীরা লিটন গ্রামের বাসিন্দাদের জন্য তারা যা করতে পারে তার সবকিছু করছে।’
এমন পরিস্থতিতে বুধবার রাতে লিটন গ্রামের উত্তরের প্রায় একশ’ ঘরবাড়ি থেকে বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat