×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-১৭
  • ১০৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আর্জেন্টিনায় বুধবার পর্যন্ত করোনায় প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। খবর এএফপি’র।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৫ মিলিয়ন জনসংখ্যার দক্ষিণ আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৫০ জন।
গত কয়েক সপ্তাহ ধরে আর্জেন্টিনার টিকা কর্মসূচিতে অগ্রগতির কারণে নতুন সংক্রমণের হার কমলেও সেখানে ৪৭ লাখের বেশি লোক আক্রান্ত হয়েছে।
এছাড়া, ৫ হাজারের বেশি মানুষ কোভিডের লক্ষণ নিয়ে নিবিড় পরিচর্যায় রয়েছে। আইসিইউ-এ প্রাপ্তবস্কদের বিছানার ৬২ শতাংশের বেশি এখন রোগীর দখলে।
এপ্রিলে আর্জেন্টিনায় ভাইরাস সংক্রমণ শীর্ষে থাকায় আইসিইউ-এর ৮০ শতাংশের বেশি শয্যা ব্যবহৃত হয়।
কর্তৃপক্ষ জানায়, দেশটিতে ২৬ লাখের বেশি লোক কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন পেয়েছে, যাদের ৫১ লাখ পুরোপুরি টিকা পেয়েছে।
বয়স্ক জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি ও মোট জনসংখ্যার ৪৫ শতাংশ কমপক্ষে টিকার এক ডোজ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat