×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৭-১৭
  • ৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাবাহিনীর কর্তৃক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন ও পুনর্মিলনের স্বার্থে রাশিয়ার সক্রিয় ও ফলপ্রসূ সহযোগিতা চেয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার তাসখন্দে অনুষ্ঠিত ‘মধ্য ও দক্ষিণ এশিয়া :-আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, মস্কো রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা অব্যাহত রাখতে মিয়ানমারকে উৎসাহিত করবে।
ড. মোমেন কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটি বিবরণ তুলে ধরেন এবং বাংলাদেশের সব কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশে দ’ুটি পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা নিয়ে দুই মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাঠানো প্রশংসনীয় বার্তার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী রুশ পররাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat