×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৪
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ কমাতে দেশব্যাপী নতুন করে আরোপিত কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিন আজ শনিবার। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে কঠোর বিধি নিষেধ শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধি নিষেধ বহাল থাকবে। 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় আনা হবে। বিধি নিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। 
বিধি নিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিজিবি ও  সেনাবাহিনী সদস্যরা মাঠে রয়েছেন। 
আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, পল্টন ও শাহবাগ এলাকা ঘুরে দেখো গেছে, সড়কগুলো অনেকটা সুনসান নিরব রয়েছে। বেশ কয়েকটি সড়কের মোড়ে বাশঁ দিয়ে ব্যারিকেড দিয়ে পুলিশ টহল দিচ্ছে। 
গত ১৩ জুলাই বিধি নিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই আদেশে ঈদের কারণে ১৪ জুলাই মধ্যরাত  থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধি নিষেধ শিথিল করা হয়েছিল । ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছিল ওই ঘোষণায়।
কঠোর বিধি নিষেধের প্রথম দিন শুক্রবার ঢাকায় ৪০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।  
শুক্রবার সন্ধ্যায় ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০৩ জনকে গ্রেফতার করে পুলিশ। 
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৩ জনকে ১ লাখ ২৭হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়।  
অপরদিকে ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে।
মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের  দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ  রেখে আজ সকাল ৬টায়  শুরু হওয়া  ১৪ দিনের এ কঠোর বিধি নিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat