×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৭-২৫
  • ১৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ভারতের মহারাষ্ট্র রাজ্যে মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায়  সৃষ্ট ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে পাঠানো এক শোক বার্তায় ড. মোমেন বলেন, প্রয়োজনের সময় বাংলাদেশ যথাসাধ্য সহায়তা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর বলা হয়েছে। 
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের দুর্যোগ বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতকে দুর্যোগ পরবর্তী প্রভাবগুলো সামলানো এবং মোকাবিলায় একযোগে কাজ করতে হবে। 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মৃতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং  ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি পায়, এ জন্য সৃষ্টিকর্তার সহায়তা কামনা করেন। 
উল্লেখ্য. জাতির পিতার জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat