×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-২৮
  • ১২৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অষ্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন আরো চার সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার কর্তৃপক্ষ এক ঘোষণায় এ কথা জানায়। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ করোনা সংক্রমণের উর্ধ্বগতি এবং টিকা দেয়ার ধীর গতির কথা উল্লেখ করেছে।
সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হবে। নতুন ঘোষিত বিধি নিষেধ ২৮ আগস্ট পর্যন্ত চলবে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান লকডাউনের সময় আরো বাড়ানো প্রসঙ্গে বলেছেন, আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। কারণ যতো তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি। সিডনিতে নতুন করে ১৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে সিডনিতে করোনার ডেল্টা সংক্রমণ নতুন করে শুরু হয়। এদিকে দেশটিতে টিকা দেয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে। ফাইজার/বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না। অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯২১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat