×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-০২
  • ৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকেই মুম্বাই অপরাধ দমন শাখা এবং সংবাদ মাধ্যমের নজরে শিল্পা শেট্টি। তিনি কী করছেন, কী বলছেন, আগে কী বলেছিলেন, পর্ন বানানোয় তার ভূমিকা কতটা—এসব নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে। শুধু তাই নয়, নেটাজেনদের ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষের শিকার হতে হচ্ছে তাকে। তারই প্রতিবাদ জানাতে সোমবার দুপুরে নেটমাধ্যমে বিবৃতি দিয়েছেন বলিউড তারকা শিল্পা।
তিনি লিখলেন, ‘হ্যাঁ! গত কয়েকটি দিন খুব কঠিন ছিলো আমার জন্য। তার উপরে ভুয়া অভিযোগ, অপবাদ এবং অন্যায্য আক্রমণ সহ্য করে চলেছি। কেবল আমি নই, আমার পরিবারও বিদ্রুপের সম্মুখীন হচ্ছে। আমি এখনও কোনও বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করিনি। করবোও না।’
শিল্পার যুক্তি, যেহেতু পর্ন বানানো এবং তা ছড়িয়ে দেওয়ার মামলা এখন আদালতের বিচারাধীন, তাই এ‌ই বিষয়ে তিনি চুপ থাকবেন।
শিল্পার কথায়, ‘আমি আবারও সেই কথা পুনরাবৃত্তি করছি, একজন ব্যাক্তি হিসেবে আমার জীবনের দর্শন- কোনও বিষয়ে অভিযোগ করবো না, কোনও বিষয়ে কৈফিয়ৎ দেবো না।
নিজেকে সুনাগরিক হিসেবে দাবি করে শিল্পা বললেন, ‘গত ২৯ বছর ধরে পরিশ্রম করে এই জায়গায় এসেছি। মানুষ আমার উপরে ভরসা রেখেছেন। তাঁদের আমি হতাশ করবো না। কিন্তু সংবাদমাধ্যমের হেনস্থার শিকার হওয়াটা মেনে নেবো না।’
দুই সন্তানের মা হিসেবে সকলকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, যতোদিন পর্যন্ত এই মামলা আদালতের বিচারে, ততো দিন তার সন্তানদের জন্য পরিবারের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করার চেষ্টা না করা হয়।বিবৃতির শেষে তিনি লিখলেন, ‘সত্যমেব জয়তে’, অর্থাৎ সত্যের জয় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat