×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চালানো বিষয়ে সিউল কর্তৃপক্ষকে মঙ্গলবার ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করে তাদের কঠোর নিন্দা জানিয়েছে। এ ব্যাপারে তিনি হুশিয়ার করে দিয়ে বলেছেন, এর পরিণতি হিসেবে এ দুই মিত্রকে  চরম নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে হবে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, তার ভাই কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে ধারাবাহিক ব্যক্তিগত চিঠি আদান-প্রদানের ফলে কোরীয় উপদ্বীপ প্রশ্নে আকস্মিক বরফ গলার মধ্যেই সর্বশেষ কিম ইয়ো জংয়ের এমন মন্তব্য প্রকাশ পেল।এক বছরেরও বেশি সময় আগে ছিন্ন করা আন্ত:সীমান্ত যোগাযোগ গত মাসে পুন:স্থাপন করে উত্তর ও দক্ষিণ কোরিয়া। আর এর মধ্যদিয়ে উভয় দেশের নেতারা সম্পর্কোন্নয়নে কাজ করার ব্যাপারে সম্মত হওয়ার ঘোষণা দেন।তবে কিম ইয়ো জং এ মাসে ওয়াশিংটনের সাথে ‘বিপজ্জনক’ যৌথ সামরিক মহড়া চালানোর জন্য সিউলকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেন এবং এমন ঘটনার কঠোর নিন্দা জানান। তিনি তার ভাইয়ের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat