×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-২১
  • ৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বিভিন্ন দেশে মোতায়েন বাংলাদেশী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা তাদের মাতৃভূমির সাথে ওই সব দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে অবদান রাখছেন। দক্ষিণ সুদানে সফররত পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তিরক্ষী বাহিনী আমন্ত্রণকারী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নয়নে আমাদের শান্তিরক্ষী সদস্যরা সহায়তা করছেন।’ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ সুদানের উয়াউ প্রদেশে মোতায়েন বাংলাদেশ কন্টিনজেন্ট (বিএনবিএটিটি ৪) পরিদর্শনকালে একথা বলেন।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী, শান্তিরক্ষী বাহিনীর কর্মকা-ের পাশাপাশি বিভিন্ন কল্যাণমূরক কাজে সম্পৃক্তদেরও প্রসংশা করেন।
এ সময় বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা পররাষ্ট্রমন্ত্রীকে জানান, তারা উয়াউ প্রদেশের স্থানীয় জনগণের সহায়তার জন্য চিকিৎসা-সেবা ও পশু চিকিৎসার মতো  সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজ করেছেন। সফরকালে উয়াউ’র স্থানীয় সরকার ও প্রাদেশিক মন্ত্রীগণ উয়াউ প্রদেমের ইউএনএমআইএসএস কম্পাউন্ডে বাংলাদেশী মন্ত্রীর সাথে দেখা করেন। 
এ সময় গভর্নর উয়াউয়ে বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিভিন্ন মানবিক সেবা ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষা, আইসিটি ও কৃষির মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও উয়াউ প্রদেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন। গভর্নর বাংলাদেশী কন্টিজেন্টে আরো অধিক সংখ্যক নারী সদস্য মোতায়েন করার পরামর্শ দেন।
এ সময় দক্ষিণ সুদানে নিযুক্ত বাংলাদেশী অনাবাসিক রাষ্ট্রদূত ও ইউএনএমআইএসএস উপস্থিত ছিলেন।
ইউএনএমআইএসএস কম্পাউন্ডে পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় নারী ও পুরুষ উভয় সদস্য তাদের বিভিন্ন কসরৎ ও দক্ষতা প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat