×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-২২
  • ৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুনীতি প্রতিরোধে দেশের সকল ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
ভূমিমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে  আমাদের সকলকে আরো কঠোর হতে হবে। দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত ‘কাউন্সেলিং’ ও ‘রিফ্রেসার্স ট্রেনিং’ করানো হবে। 
ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। 
মাঠ পর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক (কালেক্টর) ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে অনুরোধ পত্র পাঠানো হবে বলেও জানান সাইফুজ্জামান চৌধুরী। ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান,রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat