×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৮-২৪
  • ১০৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার ডোমার উপজেলায় আজ মঙ্গলবার ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ ঘটনায় বন্ধ থাকা রেল যোগাযোগ শুরু হয় নয় ঘন্টা পর। আজ সকাল সাতটার দিকে উপজেলা কেতকিবাড়ী ইউনিয়নের কাজীরহাট রেলঘুন্টি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে করে বন্ধ থাকা রেল যোগাযোগ শুরু হয় বিকেল চারটার দিকে। 
চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে ওই ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেলে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে কাজীহাটে অরক্ষিত একটি রেল গেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেখানে ওই ট্রেনটি থেমে গেলে চিলাহাটি থেকে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়। এরপর বেলা ১২ টার দিকে রিলিফ ট্রেন এসে প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় উদ্ধার কাজ শেষে ট্রেনটিকে সরিয়ে নেয়।
তিনি বলেন,‘ওই দুর্ঘটনার কারণে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনটি ছাড়তে পারেনি। অপরদিকে সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর একপ্রেস ট্রেনটি সময়ের মধ্যে প্রবেশ করতে পারেনি। শেষে চিলাহাটি থেকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে আট ঘন্টা বিলম্বে বিকেল চারটা পাঁচ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছাড়ে। অপরদিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি প্রায় সাড়ে তিন ঘন্টা বিলম্বে চিলাহাটি স্টেশনে পৌঁছায়।’
নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান,‘দুর্ঘটনার কারণে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত নীলফামারী-চিলাহাটি পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকালে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি স্টেশন থেকে যেমন ছাড়তে পারেনি, তেমনি রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেনটিও নীলফামারী পর্যন্ত এসে থেমে যায়। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করলে নয় ঘন্টা পর রেল চলাচল সচল হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat