×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শই উন্নত সোনার বাংলা নির্মাণের ভিত্তি।
তিনি আরো বলেন,  রূপকল্প-২০২১, রূপকল্প-২০৪১ সেই ভিত্তির উপর দাঁড়িয়েই বংলাদেশকে সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করবে। 
নসরুল হামিদ আজ অনলাইনে মুজিববর্ষ উপলক্ষে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ঢাকার কর্পোরেট অফিসে ‘মুজিব কর্ণার’ উদ্বোধন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অবদান যতই প্রচার-প্রকাশ হবে নতুন প্রজন্মের মধ্যে ততই দেশ-প্রেম বিকশিত হবে। 
তিনি বলেন, বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন প্রায় সম্পন্ন হয়েছে। এ বিশাল কর্মযজ্ঞে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর অবদানও প্রশংসনীয়। 
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি কল্পনা করেই বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা সাজাতে হবে। 
তিনি আরো বলেন, গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়েই পরিকল্পনা গ্রহণ আবশ্যক। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়েও সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। 
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ,এম খোরশেদুল আলম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat