×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-২৬
  • ৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২৬ আগষ্ট, ফুলবাড়ী ট্রাজেডী দিবস। ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশী কোম্পানী এশিয়া এনার্জীকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবীতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলিবর্ষন করলে ঘটনাস্থলেই প্রান হারায় ৩ জন, আহত হয় ২ শতাধিক।
দিবসটি উপলক্ষে আজ সকালে ফুলবাড়ীর নিমতলা মোড় থেকে কেন্দ্রীয় তেল গ্যাস বিদ্যুত বন্দও জাতীয় রক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃক্বে শোক র‌্যালী, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে স্থানীয়ভাবে ফুলবাড়ীর পশ্চিম কাটা বাড়ি থেকে সম্মিলিত পেশাজীবি সংগঠনের সভাপতি মূর্তুজা সরকার মানিকের নেতৃত্বে শোকর‌্যালী, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন এবং এবং শহীদ মিনারে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন,ঘটনার ১৫ বছরেও পুরণ হয়নি ফুলবাড়ীবাসীর ৬ দফা চুক্তি। ঘোষিত ৬ দফার পাশাপাশি সম্প্রতি কয়লা ও পাথর লুটপাটের ঘটনায় জড়িতের শাস্তির আওতায় আনার দাবি করেছে আন্দোলনের নেতৃত্বদানকারীরা।
করোনার কারনে এবার সংক্ষিপ্ত আকারে কর্মসূচী পালিত হচ্ছে। এ উপলক্ষে ফুলবাড়িতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat