×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বর্তমানে আইসিসি টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাংকিংয়েও সেরা হয়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের তার খ্যাতিও অনেক। ব্যাট-বল হাতে যেকোন ম্যাচ ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখেন সাকিব। 
বিশ্ব ক্রিকেটে ভারতের রাহুল দ্রাবিড় ও পাকিস্তানের সাঈদ আনোয়ারকে অনুসরণ করতেন তিনি। আর বোলিংয়ে ভারতের হরভজন সিং ও পাকিস্তানের সাকলাইন মুশতাকের বোলিং ছিলো তার আদর্শ। 
সম্প্রতি স্পোর্টসকিডার সাথে আলাপচারিতায় ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন  সাকিব। 
সাকিব বলেন, ‘আমি সাঈদ আনোয়ারের ব্যাটিংয়ের পাশাপাশি রাহুল দ্রাবিড়ের ব্যাটিং অনুসরণ করতাম। বোলিংয়ের ক্ষেত্রে, হরভজন সিং এবং সাকলাইন মুশতাকের দিকে খেয়াল রাখতাম।’
বর্তমানে সময়ে, ভারতের অধিনায়ক বিরাট কোহলির আক্রমণাত্মক মনোভাব দারুণ পছন্দ সাকিবের। তিনি বলেন, ‘মাঠের ভেতরে আক্রমণাত্মক মনোভাব দেখায় কোহলি। তার উদযাপনেই বুঝা যায়, শেষ পর্যন্ত লড়াই করতে চায় সে। এটাই আমার পছন্দ। খেলা শেষ হওয়ার আগে কখনও সে হাল ছাড়ে না।’
গত ৯ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় হন সাকিব। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। আসন্ন নিউজিল্যান্ড সফরেও সাকিবের উজ্জল পারফরমেন্সের দিকে চেয়ে থাকবে টাইগাররা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat