×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-৩১
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি বলেছেন, মুক্তিযোদ্ধার রক্ত কখনো অন্যায়ের কাছে মাথানত করবে না, কখনো বেইমানি করবে না। এই রক্ত বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, এই রক্ত সতের কোটি বাঙালির কথা বলে, এই কণ্ঠস্বরকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
তিনি আজ জেলার সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সরিষাবাড়ি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বর্ধিত সভার সময় নির্ধারণ করা হয়।
প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন,  যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই স্বাধীনতা বিরোধীরা দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা একের পর এক নানা ষড়যন্ত্রে চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।
 সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান। এছাড়া সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ এবং  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসাধারণ সম্পাদক এতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat