×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-০৪
  • ৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সফল অধিনায়ক হবার পর আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগারদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামলেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে একশ ম্যাচ খেলার নজির গড়বেন মাহমুদুল্লাহ। 
তার অধীনে এ বছর, টি-টুয়েন্টি ক্রিকেটে আটটি ম্যাচ জিতেছে বাংলাদেশ (এরমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক টি-টুয়েন্টি সিরিজ জয়ও আছে), যা এক বর্ষে সর্বোচ্চ জয়ের নজিরও।
চলমান সিরিজে প্রথম দুই  টি-টুয়েন্টি জিতে   এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১২ ম্যাচ জয়ের স্বাদ নিয়েছেন মাহমুদুল্লাহ। যা তাকে এই ফরম্যাটে সফল অধিনায়কের তকমা দিয়েছে। এর আগে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ  ১০ ম্যাচ জিতে শীর্ষে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। 
যদি আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন, তবে বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহ। এ ম্যাচ দিয়ে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্য বাংলাদেশের।
এর আগে টি-টুয়েন্টিতে শতমম ম্যাচ খেলা সাতজন খেলোয়াড় হলেন- পাকিস্তানের শোয়েব মালিক (১১৬)-মোহাম্মদ হাফিজ  (১১৩), ভারতের রোহিত শর্মা  (১১১), ইংল্যান্ডের ইয়োইন মরগান (১০৭), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (১০৩), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১০২) ও রস টেইলর (১০২)।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করেন মাহমুুদুল্লাহ। তার অভিষেকের পর বাংলাদেশ ১০৮টি ম্যাচ খেলেছে, সেখানে মাহমুদুল্লাহ খেলেছেন ৯৯টি। দেশের হয়ে মুশফিকুর রহিম ৮৮ ও সাকিব আল হাসান ৮৬টি করে ম্যাচ খেলেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat