×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-০৪
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের জন্মের সঠিক ইতিহাস না জানা জাতি বেশিদূর এগোতে পারে না । সেজন্য  নতুন প্রজন্মকে মহান  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
ঢাকা ক্লাবে আজ মুজিবনগর এবং বিসিএস মুক্তিযোদ্ধা-কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির দশম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী  বলেন, ‘মুক্তিযুদ্ধের কথা যেন আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণ রাখে সেজন্য পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথার পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের ঘৃণ্য  তৎপরতাও নতুন প্রজন্মকে
জানাতে হবে।’
তিনি বলেন, বিসিএসের লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর রাখার জন্য পিএসসিকে কয়েকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কেবল  ৫০ নম্বরের পরীক্ষা সেখানে নেয়া হয়। এসময়  বিশ্ববিদ্যালয়সমূহকে মহান মুক্তিযুদ্ধের ওপর আরও  গবেষণা করারও অনুরোধ জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন,  বঙ্গবন্ধু হত্যাকান্ডের একটি ছোট্ট অংশের বিচার হয়েছে। আত্মস্বীকৃত খুনিদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। কিন্তু এর পেছনে দেশি-বিদেশি চক্রান্ত ছিল। অনেকে ছিল, যারা চিহ্নিত হয়নি। ইতিহাসের জন্য এদেরকে চিহ্নিত করতে হবে। কারও প্রতি আমাদের ব্যক্তিগত আক্রোশ নেই। ইতিহাসের জন্যই আমরা সঠিক তথ্যটি খুঁজে পেতে চাই।
তিনি বলেন, জিয়াউর রহমান সাধারণ কোন নাগরিক ছিলেন না, তিনি যেভাবেই হোক রাষ্ট্রপতি ছিলেন।  কাজেই তার সেসময়ের কোন ছবি থাকবে না,  এটা হতে পারে না। জিয়াউর রহমানের লাশ কবরে থাকলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে বিএনপি’র প্রতি আহ্বান জানান মন্ত্রী ।
তিনি বলেন, সংসদ ভবনের আশপাশ থেকে জিয়ার মাজারসহ মূল নকশাবহির্ভূত সকল স্থাপনা সরিয়ে নিতে তিনি  সংসদে বহুবার বক্তব্য দিয়েছেন। তিনি সংসদ ভবন এলাকা থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে দ্রুত সংসদ ভবনকে মূল নকশায় ফিরিয়ে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন-অর-রশীদ, বীর প্রতীক, শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রম ও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খোন্দকার মসিউজ্জামান। মুজিবনগর এবং বিসিএস মুক্তিযোদ্ধা-কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মুসা এতে সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat