×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৯৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলা সদরে আজ বুধবার সকাল ১১টার দিকে গোরগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে করোনা সচেতনতায় ক্যাম্পিং শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। “নর্থ বেঙ্গল কোভিড-১৯ ইয়থ ফোরাম” নামে একটি সংগঠনের ব্যানারে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ওই কাজ শুরু করেছেন তারা।
এসময় করোনা প্রতিরোধে স্থানীয় যুবকদের মাস্ক পড়া, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাঁচি কাঁশি দিলে মুখ ঢেকে ফেলা, ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, মানসম্মত ও পুষ্টিকর খাওয়া, করোনার টিকা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং করেন তারা।
সংগঠনটির পক্ষে নীলফামারী জেলায় কাজ করছেন পাঁচজন শিক্ষার্থী। তাদের দলনেতা মো. মাহাবুব হাসান বলেন, “আমরা বিভিন্ন এলাকায় গিয়ে মাস্ক বিতরণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী ও শিশুদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং যত দ্রুত সম্ভব টিকা গ্রহণের জন্য উৎসাহিত করছি। জনসাধারণকে টিকা গ্রহণে আগ্রহী ও টিকা কার্যক্রমকে গতিশীল করার জন্য ধর্মীয় নেতা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে কার্যক্রমকে অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।”
তিনি জানান, ইউনিসেফ ও বাংলাদেশ বেতারের তত্বাবধানে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় এ কার্যক্রম চলছে। কার্যক্রমটি পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, সহযোগী অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম এবং ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেণ্ট কর্মকর্তা মনজুর আহমেদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮০জন শিক্ষার্থী ১৬টি দলে ভাগ হয়ে গত ৩ সেপ্টেম্বর থেকে একযোগে ১৬ জেলায় ওই কার্যক্রমে অংশ গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat