×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ডাচ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন। তিনি বর্তমানে নেদারল্যান্ডে অবস্থান করছেন। মঙ্গলবার তিনি ইউনিভার্সিটি অব গ্রোনিনজেনের শিক্ষার্থীদের বলেন, ‘জলবায়ু রক্ষায় যুবকদের দায়িত্ব নিতে হবে।’ 
উল্লেখ্য, বিশ্বের একমাত্র এই বিশ্ববিদ্যালয়েই জলবায়ু পরিবর্তন অভিযোজনের ওপর  বিস্তারিত গবেষণা চালানো হয়।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের এগিয়ে এসে নেতৃত্ব গ্রহণ করার আহ্বান জানান। ড. মোমেন দ্রুত ও কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্লাটফরম তৈরি করতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ডাচের পানির ওপর প্রথম সারির বিশেষায়িত অ্যাপলাইড গবেষণা ইনস্টিটিউট ডেল্টারেস পরিদর্শন করেন এবং এর ব্যবস্থাপনা পরিচালক অ্যানেমিেেক নিহোফ ও তার বিজ্ঞানী সহকর্মীদের সাথে আলোচনা করেন।
সভায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর বাস্তবায়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। 
পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডে তিন দিনের সরকারি সফরে নেদারল্যান্ডে অবস্থান করছেন। বুধবার হগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat