×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান বলেছেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্বসভায়ও একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্ব, উন্নয়ন, মানবিকতা সারা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে শেখ হাসিনার বিকল্প নেই। 
আজ বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এক পথসভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। এ সময় হাজারো মানুষ ফুল দিয়ে তাকে বরণ করেন। 
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের যতসব উন্নয়ন হয়েছে সব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আমাদের প্রধানমন্ত্রীর কথা স্মরণ রাখতে হবে। তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। জনগণের উপকারের জন্য সরকার সকল উন্নয়ন করবে। 
তিনি বলেন, ‘আমি কাজের মানুষ, কাজ করতে চাই, আমার কাজই আপনাদের সেবা করা, দেশের সেবা করা। এখন সারাদেশের উন্নয়নের পাশাপাশি সুনামগঞ্জের পুরো জেলায় বিভিন্ন উন্নয়ন হচ্ছে। আরো উন্নয়ন হবে। এক কথায় জনগণের উন্নয়ন হয়, এমন সব কাজ আমরা করব। আপনারা প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন।’
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মনসুর আলম সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat