×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৩
  • ১০৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু কমেছে, তবে শনাক্ত কিছুটা বেড়েছে। আজ ৪১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১০ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৫১ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭২ জনে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গতকাল শনাক্তের দৈনিক হার ছিল ৭ দশমিক ৪৬ শতাংশ। যা আজ বেড়ে হয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দশমিক ২৩ শতাংশ। আজ নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। গতকাল ছিল ১ হাজার ৮৭১ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬।  
এদিকে  ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭ জন। ঢাকায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮ জন। গতকাল ১২ জন মারা গিয়েছিল।   
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১৪ জন করে, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat