×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-১৬
  • ৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের শিল্পকলা একাডেমী ইউএসএ ইনক এর উদ্যোগে  ঢাকায় “প্রবাস প্রত্যয়ে বঙ্গবন্ধু” শীর্ষক  এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 জাতীয় জাদুঘর, কবি সুফিয়া কামাল মিলনায়তনে  আগামীকাল বিকাল ৫ টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ।  এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও একুশে পদক প্রাপ্ত শব্দসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমী ইউএসএ ইনক সভাপতি মনিকা রায় চৌধুরী।
বাংলাদেশে অনুষ্ঠানের আয়োজন সর্ম্পকে শিল্পকলা একাডেমী ইউএসএ ইনক এর  সভাপতি মনিকা রায় চৌধুরী  বাসস কে বলেন,‘আমরা বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে যুক্তরাষ্ট্রে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্য  বাংলাদেশে আমরা এই আয়োজন করেছি।’  এর আগে  শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক আয়োজিত অনুষ্ঠানে যে সকল সংগীত শিল্পীরা  করোনা মহামারিতে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ গ্রহন করেছিলেন তাদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ড. অরূপ রতন চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সঞ্জয় কবিরাজ, মাসরীন নাহার বনি, তিমির রায়, রেজওয়ানুল হক, পূজন দাস, শওকত আরা আঁখি, সুমা ভৌমিক, নুরুন্নাহার আওয়াল, আতিক শামস, সাফিয়া আফরোজ ইতি, নিগার সুলতানা তাওহিদ, আইভি দাস। পাতার বাঁশি বাঝিয়ে শুনাবেন গোলাম রব্বানী। আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গুণ। নৃত্য পরিবেশন করবেন স্বস্তিকা পোদ্দার ও চলন্তিকা দাস ঝর্ণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat