×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-২৬
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরবাসীর প্রতি শেখ হাসিনার দরদ বেশী। তিনি  সবসময় তাদের ও উন্নয়নের খোঁজ খবর নেন। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে এর আগে কোন সরকার এতসব উন্নয়ন করতে পারেনি। মন্ত্রী আজ দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার দরিদ্র পরিবারের মাঝে ৭৫০ গভীর নলকূপ ও ৭৫০ টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
পরিকল্পনামন্ত্রী  বলেন, ‘হাওরবাসীর প্রতি শেখ হাসিনার দরদ বেশী, তিনি আমার কাছ থেকে সবসময় সুনামগঞ্জের মানুষের ও উন্নয়নের খুজ খবর নেন। হাওরবাসীর কথা চিন্তা করেই শেখ হাসিনা টিউবওয়েল, স্বাস্থ্য সম্মত ল্যাটিন দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ দিয়েছেন। একসময় এ অঞ্চলের মানুষ এতসব উন্নয়নের কথা কখনো চিন্তাই করতে পারত না। তিনি বলেন,এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামে গঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। মন্ত্রী  বলেন, শেখ হাসিনা নারীদের খুব সম্মান করেন, তিনি হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যে টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ করা হচ্ছে তার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করার আহবান জানিয়ে বলেন, নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনও বিতরণ করছে সরকার। শুধু টিউবওয়েল নয় কয়েকদিন পর পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানি পৌছে দেয়া হবে। তিনি  দেশের উন্নয়ন সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের পরিচালনায়  অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া। 
 এ প্রকল্পের আওতায় ১শ কোটি টাকা ব্যায়ে ৮ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় মোট ৮ হাজার গভীর নলকুপ ও ৮ হাজার লেট্রিন বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে মোট ১৪ হাজার নলকুপ ও লেট্রিন সুফল ভোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat