×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) চিকিৎসা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিএসএমএমইউ-এর একটি  প্রতিনিধিদল আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি হামিদ করোনা মোকাবিলায় বিএসএমএমইউ এর ভূমিকার প্রশংসা করেন এবং চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি করোনা চিকিৎসার জন্য অন্য রোগের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন।
রাষ্ট্রপ্রধান বলেন, এই  বিশ্ববিদ্যালয়কেই  রোগ নির্ণয়, চিকিৎসা সেবা প্রদান এবং রোগী ও স্বজনদের প্রতি সেবা প্রদানকারীদের আচরণের ক্ষেত্রে সর্বোচ্চ আস্থা ও স্বস্তির জায়গায় পরিণত করতে হবে।
উপাচার্য অধ্যাপক ডাক্তার মোঃ শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরো ছিলেন প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন বাসসকে জানান, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat