×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৯-৩০
  • ৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিনগুণ।
আজ ইউএস বাংলা এয়ারলাইন্সের যশোর-চট্টগ্রাম এবং যশোর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে যশোর বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এরপর প্রতিমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৃথক আরেকটি অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর- চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের এভিয়েশন মার্কেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং বিগত ১০ বছরে যাত্রী এবং কার্গো পরিবহন প্রায় ১০ শতাংশ হারে বেড়েছে। এভিয়েশন সেক্টরের বিপুল প্রবৃদ্ধির এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হলে বিপুল কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি দেশের আর্থ-সামজিক অবস্থার উন্নয়ন হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের আন্তরিকতায় দেশে ব্যবসা ও বিনিয়োগের সবচেয়ে ভাল পরিবেশ বিরাজ করায় বেসরকারি উদ্যোগতাগণ বিনিয়োগে ভরসা পাচ্ছেন, স্বস্তি বোধ করছেন।
ইউএস বাংলা এয়ারলাইন্স বিভিন্ন জেলার মধ্যে আকাশ পথে যোগাযোগ স্থাপন করার জন্য নতুন নতুন রুট চালু করার কার্যক্রম গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানান মাহবুব আলী।
ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে যশোরের অনুষ্ঠানে  বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, আনোয়ারুল আজিম আনার, মো. নাসির উদ্দিন, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শাফকাত আলী, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারসহ সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোকসেদুল মমিন, পৌরসভার চেয়ারম্যান রাফিকা আক্তার জাহান, নীলফামারী জেলার পুলিশ সুপার মোখলেসুর রহমান ও জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat