×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১০-০৬
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভিড মহামারি কার্যকরভাবে মোকাবেলায় মেধাস্বত্ব যেনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান।
জেনেভাতে চলমান বিশ্ব মেধা সংস্থার ৬২তম সাধারণ অধিবেশনে তিনি এ আহবান জানান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বয়ক হিসেবে তিনি বলেন, কোভিড ভ্যাক্সিন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন ও সবার জন্য তা সহজলভ্য করার জন্য ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার কোন বিকল্প নাই।
তিনি উল্লেখ করেন, আর্থ-সামাজিক উন্নয়নে এশীয়-প্রশান্ত অঞ্চলে মেধাস্বত্বকে অন্যতম গুরত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়।
রাষ্ট্রদূত রহমান এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান করার জন্য একটি ন্যায্য ও ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদশের উত্তরণ পরবর্তী সময়ে মেধাস্বত্ব সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং এর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মেধাস্বত্বকে কিভাবে কাজে লাগানো যায় তা নির্ধারণে বিশ্ব মেধা সংস্থাকে এগিয়ে আসার জন্য বাংলাদেশ আহবান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat