×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-১০
  • ১৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর বতর্মান মেম্বার ও ৯নং ওয়াড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল্লা চৌধুরী জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান সফল মেম্বার হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে আসছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।১নং লুকড়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডের মানুষের সাথে কথা বলে জানা গেছে তিনি মেম্বার হওয়ার পর থেকে বয়স্ক ভাতা বিধবা ভাতা পঙ্গুভাতা প্রতিবন্ধী ভাতা গুলো বিনামূল্যে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। করে গেছেন ৯ নাম্বার ওয়ার্ডের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ স্কুল-মাদ্রাসা, কবরস্থান,মসজিদের উন্নয়নের অসংখ্য কাজ।স্থানীয়রা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আবার ও বতর্মান মেম্বার মোঃ আব্দুল্লা চৌধুরীকে মেম্বার হিসেবে দেখতে চাই।
ইউপি সদস্য মোঃ আব্দুল্লা চৌধুরী বলেন, আমাকে যদি জনগণ আরও একবার তাদের সেবা করার সুযােগ দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে ৯ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকার।তিনি আর বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে আগেও ছিলাম এখন ও থাকতে চাই। আমি একজন মানুষ আমার ভুল থাকবে আমার ভুলগুলো আপনারা ক্ষমার চোখে দেখবেন।আমি আপনাদের দোয়া ভালবাসা ও সমর্থন চাই। আবারও ১নং লুকড়া ইউনিয়ন পরিষদ থেকেই আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। আমার ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।
আসন্ন ১নং লুকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে আমি আবারও প্রার্থী হতে চাই । এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat