×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১০-১১
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, তরুণদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর হতে হবে। প্রত্যেক তরুণকে মেধা ও চিন্তা-চেতনা সঠিকভাবে কাজে লাগিয়ে একং সততা বজায় রেখে নৈতিকতা সম্পন্ন কর্মক্ষম মানুষ হতে হবে উল্লেখ করে তিনি বলেন,শুধু জিপিএ-৫ দিয়ে আদর্শ মানুষ হওয়া যায় না। 
শ ম রেজাউল করিম আজ সোমবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারক মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘মধ্যম আয়ের দেশে উন্নীত বাংলাদেশ : তারুণ্যের ভাবনায় মিট দ্যা মিনিস্টার’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নিজের প্রতিভা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে করুণদের এগিয়ে যেতে হবে। ঐকান্তিক ইচ্ছা, নিরলস প্রচেষ্টা ও গভীর অধ্যাবসায় থাকলে কখনোই কোনো তরুণ ব্যর্থ হবে না। তাছাড়া,তরুণদের স্বাবলম্বী করার জন্য সরকার সব ধরনের সহেযোগিতা করছে এবং করবে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির অহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী ও দৈনিক ইত্তেফাকের পিরোজপুর প্রতিনিধি মুনিরুজ্জামান নাসিম আলী।
‘তরুণ প্রজন্মের আগ্রহ হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা’- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের মধ্যে আকাঙ্খা জাগ্রত করতে না পারলে মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে তরুণদের ধারণা অস্পষ্ট থেকে যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat