×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ১১৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অন্যান্য উদ্যোগের পাশাপাশি দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 
আজ মঙ্গলবার শিক্ষা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে জাহেদী ফাউন্ডেশনের যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি একথা বলেন।  
শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। পরিবর্তিত শিক্ষাক্রমের লক্ষ্য অর্জনে দরকার  হাতে কলমে শিক্ষা, যেক্ষেত্রে ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।    
ডা. দীপু মনি বলেন, এই ল্যাবরেটরি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে। জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণ দেশের উন্নয়নে সহায়তার একটি অনন্য উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে তিনি দেশের বিত্তবানদের এ ধরনের জাতিগঠনমূলক মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান। 
 উল্লেখ্য, আগামী ছয় মাসের মধ্যে জাহেদী ফাউন্ডেশন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।  
এতে ছয়তলা ভবন নির্মাণ করা হবে। থাকবে ১২টি আধুনিক সুবিধা সংবলিত ল্যাবরেটরি।
 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক  ড. মোঃ হেলাল উদ্দিন  এবং জাহেদী ফাঊন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat