×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ৮৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ড. ইনামুল হকের মৃত্যু জাতির সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। তার মতো গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই জাতির জন্য বেদনার। 
আজ কেন্দ্রীয় শহিদ মিনারে সদ্যপ্রয়াত বরেণ্য নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘কিছুদিন আগেও তার সাথে আমার কথা হয়েছিল। তার সাথে বহু কাজে আমি যুক্ত ছিলাম। তার এই মৃত্যু জাতির সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’ ড. হাছান ড. ইনামুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, ড. ইনামুল হক ছিলেন একাধারে শিক্ষাবিদ, অভিনেতা, নাট্য পরিচালক ও প্রযোজক। তিনি অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। তিনি দীর্ঘ ৪৭ বছর বুয়েটে শিক্ষকতার পাশাপাশি বহু কালজয়ী নাটকের ¯্রষ্টা ও অভিনেতা হিসেবে একইসাথে চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে আমাদের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat