×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ১৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য একটি সম্প্রীতির দেশ। এখানে সকলেই তাদের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। 
আজ মঙ্গলবার কুষ্টিয়া কেন্দ্রীয় গোপীনাথ জিউর মন্দিরে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে তিনি নগদ অর্থ ও উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মাহবুব উল আলম হানিফ বলেন, কেননা বর্তমান সরকার বিশ^াস করে ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনা দেশে সকল ধর্মের মানুষের জন্য একটি সৌহাদ্র পুর্ণ বন্ধন তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোন প্রকার সাম্প্রদায়িক উসকানিমুলক কর্মকান্ডকে প্রশ্রয় দেয়া হবেনা বলে তিনি হুসিয়ারি উচ্চারণ করেন। 
জেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে বিভিন্ন পুজা কমিটির হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat