×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল মাদ্রাসাগুলোর (মাধ্যমিক-সমমান) ৬ষ্ঠ থেকে  ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারি শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
চলতি বছরে চলমান শিক্ষাবর্ষে এ ছাড়া অন্য কোন পরীক্ষা নেয়া হবে না। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরান মাজিদ ও তাজভিদ, বাংলা, ইংরেজী এবং সাধারণ গণিত বিষয়ে শিক্ষার্থীদের  পরীক্ষা দিতে হবে।
৫০ নম্বরের প্রশ্নপত্রে ১ ঘণ্টা ৩০মিনিট ধরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত বিষয়গুলোর  যে সব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সে-সব অধ্যায় এবং গত ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে যে  অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে সেগুলোই হবে দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সিলেবাস।
প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের আসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে। এছাড়াও পরিস্কার- পরিচ্ছন্নতা  ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ১০ নম্বর যোগ করে মোট ১০০ নম্বরের মূল্যায়ন রির্পোট  প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat