×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, সম্পদ।তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হওয়ায় তারা এখন দেশের বোঝা নয়, সম্পদে পরিণত হতে চলেছে। 
সমাজকল্যাণমন্ত্রী আজ শুক্রবার রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মিলনায়তনে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা এবং দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা/অনুদান প্রদান ও স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ অনুষ্ঠানে ভার্চূয়্যালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এতে বিশেষ অতিথি ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনলাইনে যুক্ত ছিলেন,  সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুজ্জামান।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 
তিনি প্রতিবন্ধী বান্ধব সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতি আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। তাদের জন্য কাজ করে যেতে হবে।’
নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী প্রতিবন্ধীদের জন্য মন্ত্রণালয়ের গৃহীত সকল কর্মসূচি আন্তরিকভাবে বাস্তবায়ন করার নির্দেশনা প্রদান করেন।
রাশেদ খান মেনন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষকে সমভাবে মূলায়ন করে সমাজের মূলধারায় আনার ওপর জোর গুরুত্ব দেন।
তিনি প্রতিবন্ধীদের বিষয়ে প্রণীত আইন বাস্তায়নে সরকারকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। 
পরে, মানিকগঞ্জ জেলায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ভার্চূয়্যাল পদ্ধতিতে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ এবং দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা ও অনুদান প্রদান করা হয়।
এর আগে বিশ^ সাদা ছড়ি দিবস উপলক্ষে  জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সামনে একটি প্রতিকী র‌্যালি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat