×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-১৯
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও বাংলাদেশ এই শ্লোগানে জেলা যুবলীগের উদ্যোগে রাঙ্গামাটিতে শান্তি-সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রাঙ্গামাটি পৌরসভার সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, শহীদুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক দীপক দাশ মানিক প্রমুখ।সমাবেশে মেয়র আকবর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠি বিএনপি-জামাতের মদদে কুমিল্লাসহ দেশের বিভিন্ন মন্দির ও সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে।দেশের স্বার্থে মৌলাবাদি চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।সমাবেশের আগে পৌরসভার সামনে থেকে একটি শান্তি-সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat