×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২৩
  • ৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা পূজামন্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই ঘটনায় আরও তিনজনকেও রিমান্ডে নেওয়া হয়েছে।
আচজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাদের তোলা হয়। এরপর তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন কোতয়ালী থানার এসআই মফিজুল ইসলাম।
শুনানি শেষে আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।
ইকবাল ছাড়া অন্য তিনজন হলেন দারোগাবাড়ি মাজারের সহকারী খাদেম হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদ এবং ইকরাম হোসেন।
এ দিকে এ ঘটনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শুক্রবার বিকালে পূজামন্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছে গ্রেফতার ইকবাল হোসেন। পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত দলের জিজ্ঞাসাবাদে কেন ও কার নির্দেশে সে এ কাজটি করেছে-এ বিষয়েও তথ্য দিয়েছে ইকবাল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকা থেকে আসা পুলিশের উচ্চপর্যায়ের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া জেলা পুলিশ, গোয়েন্দা শাখাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও তাকে জিজ্ঞাসাবাদ করে।
পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে বৃহস্পতিবার রাতে ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুহান সরকারের নেতৃত্বে একটি দল কক্সবাজার গিয়ে সড়কপথে তাকে এখানে নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat