×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-২৩
  • ৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুরকিনা ফাসোর সাথে নাইজারের সীমান্তের কাছে বুধবার আঞ্চলিক প্রধানের এক মটর শোভাযাত্রা লক্ষ্য করে চালানো অতর্কিত হামলায় দেশটির ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
এর আগে, স্থানীয় কর্মকর্তার এ হামলায় নিহতের যে সংখ্যা জানিয়েছিল তার চেয়ে মন্ত্রণালয়ের জানানো সংখ্যা কিছু বেশি।
বনকিলার জেলা প্রধানকে বহন করা গাড়ি বহরে সন্দেহভাজন জিহাদি এ হামলা ছিল তিলাবেরিতে সরকারি কর্মকর্তাদের ওপর প্রথম হামলার ঘটনা।
এটি হচ্ছে নাইজার, বুরকিনা ফাসো ও মালির মধ্যে ‘ত্রি-সীমান্ত’ জোনের অংশ। আর এ অঞ্চল আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ সম্পৃক্ত জিহাদিদের হামলার উচ্চ ঝুঁকিতে থাকার জন্য বেশি পরিচিত। বিশেষকরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার জন্য পরিচিত।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ হামলায় নাইজারের ন্যাশনাল গার্ডের ১০ কর্মী ও ফ্রান্স সৈনিকের এক আরক্ষী নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, অজ্ঞাতনামা হামলাকারীরা সেখানে ন্যাশনাল গার্ড বাহিনীর দু’টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। তাদের হামলায় আরেকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হামলায় বন্দুক ও রকেট লাঞ্চার ব্যবহার করে।
বিবৃতিতে আরো বলা হয়,  এ ব্যাপারে তদন্ত চলছে এবং হামলায় জড়িত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat