×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১০-২৪
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যেকোন মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।
প্রতিমন্ত্রী আজ ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং গোয়ালেরচর হাই স্কুলের ভবন উদ্বোধন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত বারো বছরে বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। শিক্ষা, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, বিদ্যুৎ, রেল, সেতুসহ প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন আজ দৃশ্যমান। বিশ্ব নেতৃত্ব আজ বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করছে।
প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য সকল সেক্টরের ন্যায় প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে সরকার আলাদাভাবে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।  দেশের প্রতিটি উপজেলা ও জেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। বিশেষ প্রকল্প গ্রহণ করে দেশের বিভিন্ন জেলার হিন্দু সম্প্রদায়ের মন্দির, শ্মশান নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। একইভাবে সরকার প্যাগোডা ও গীর্জার অনুকুলে পর্যাপ্ত অনুদান প্রদান করে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সাথে থাকতে হবে।
তিনি বলেন, আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি হল ধর্ম নিরপেক্ষতা যা অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করছেন।
গোয়ালেরচর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী,  ইসলামপুর উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ,  আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat