×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-২৫
  • ৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, রাষ্ট্রীয়ভাবে সারাদেশে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত হওয়ায় রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও ভূমিকা প্রশংসাযোগ্য।
তিনি আরো বলেন, প্রেমিক প্রেমের মর্ম বুঝে, বনের বুলবুল পাখি বনের মর্যাদা বুঝে, আর রসুল প্রেমের মজা রসুল প্রেমিক যারা তারাই বুঝে। এদিন আল্লাহতায়ালা নবীজীকে প্রেরণ করেছিলেন মানুষ ও প্রাণীকূলের হেফাজত করার জন্য। তাই নবীজীর আগমণে প্রাণ-প্রকৃতি আনন্দময় হয়ে উঠে। একমাত্র শয়তান খুশি হয়নি, কারণ সে প্রাণ প্রকৃতির মহাশত্রু। এই মহাশত্রু সমাজে আছে বলে তারা নানাভাবে শয়তানি করছে, এই শয়তানদের নির্মূল করা আজ আমাদের ঈমানী দায়িত্ব। 
তিনি আজ সোমবার জিইসি কনভেনশন হলে ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উপলক্ষে চসিক আয়োজিত খতমে কোরান, বোখারি শরীফ, মিলাদ মাহফিল ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। 
চসিক সমাজ কল্যাণ ও কমিউনিটি সেন্টার স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, কাউন্সিলর মো. নুরুল আমিন, গোলাম মো. জোবায়ের, আতাউল্লাহ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, মো. মোর্শেদ আলী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি। 
মেয়র আরো বলেন, যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মহান আল্লাহ তায়ালা নবী রসুল পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) শেষ ও শ্রেষ্ঠ নবী। সমগ্র মানবজাতির কল্যাণেই উৎসর্গকৃত তাঁর বর্ণাঢ্য ও কর্মময় জীবন। তিনি শিখিয়েছেন সামাজিক ন্যায় বিচার, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালাবাসা। মানুষকে সংযমী হওয়ার শিক্ষা দিয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি এসবের চর্চা করেছেন। তাঁর কাছে মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা মো. হারুনুর রশীদ চৌধুরী। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা সোলায়মান আনসারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat